সমঝোতা না হওয়ায় শেষ মুহুর্তে রাজশাহীর পুঠিয়া পৌরসভার প্যানেল মেয়র নির্বাচন স্থগিত করা হয়েছে। নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ গ্রহণের ৭ মাস পর মঙ্গলবার (৩১ আগস্ট) সকালে প্যানেল মেয়র গঠন করার দিন ধায্য করা হয়ে ছিল। এদিকে যথা সময়ে নির্বাচন না হওয়ায় সম্ভব্য প্যানেল মেয়র প্রাথীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
পৌরসভা সূত্রে জানা গেছে, পুঠিয়া পৌরসভার প্যানেল মেয়র নির্বাচনে প্রাথী হচ্ছেন ৭ জন কাউন্সিলর। যার কারণে সম্প্রতি এক সভায় ভোটের মাধ্যমে প্যানেল মেয়র নিবাচন করার সিদ্ধান্ত হয়। সে মোতাবেব ৩১ আগস্ট ভোট গ্রহনের দিন নিধারণ করা হয়।
নাম প্রকাশ না করা শর্তে একজন পৌর কাউন্সিলর বলেন, পৌরসভার মেয়র থাকলেও মূলত সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করছেন। ক্ষমতাসীন দলের একজন প্রভাবশালী ব্যক্তি। আর ১নং প্যানেল মেয়র নির্বাচনে সব চেয়ে বেশী সমর্থন পাচ্ছেন ৬ নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম রুহুল। আর ওই প্রভাবশালী ব্যক্তি চাচ্ছেন ১নং ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেনকে। আর এই নিয়ে সমঝোতা না হওয়ায় আজ প্যানেল মেয়র নির্বাচন করা স্থাগিত করা হয়েছে।
এ বিষয়ে মেয়র আল মামুন খান বলেন, সমন্নয় হীনতার কারণে আজ প্যানেল মেয়র নির্বাচন স্থাগিত করা হয়েছে। তবে সামনে যেকোনো সময় নতুন দিনক্ষন করে প্যানেল মেয়র নির্বাচন করা হবে।
উল্লেখ, গত বছর ২৮ ডিসেম্বর সারাদেশে পৌরসভা নির্বাচনের প্রথমধাপে পুঠিয়া পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে নতুন মেয়র হিসাবে নির্বাচিত হয় বিএনপির মনোনীত প্রাথী আল মামুন খান। এরপর শপথ গ্রহণ শেষে চলতি বছর ৪ ফেব্রুয়ারী নির্বাচিত জনপ্রতিনিধিরা তাদের দ্বায়িত্ব গ্রহণ করেন। তবে স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০১৯ এর ৫৮ নং ধারা মোতাবেক নির্বাচিত জনপ্রতিনিধিদের প্রথম কার্যসভা থেকে এক মাসের মধ্যে কাউন্সিলরদের মধ্যে থেকে অগ্রাধিকারক্রমে তিন সদস্য বিশিষ্ট একটি প্যানেল মেয়র গঠন করতে হয়। এদের মধ্যে একজন সংরক্ষিত নারী কাউন্সিলর থাকবেন। কিন্তু নানা অযুহাতে এখনো পর্যন্ত এই পৌরসভায় প্যানেল মেয়র নির্বাচন হয়নি।