নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে। সোমবার সন্ধা নাগাদ এই গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় রাণীনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
রাণীনগর থানার ওসি মো: শাহিন আকন্দ জানান,উপজেলার পশ্চিম বালভরার পশু হাসপাতালের পার্শ্বে মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারাবারি গাঁজা ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় রাণীনগর থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।