রংপুরের পীরগাছা উপজেলার বিশিষ্ট শিক্ষানুরাগী, সাবেক ইউপি চেয়ারম্যান ও চন্ডিপুর মডেল হাইস্কুলের সাবেক সভাপতি আলহজ¦ আবদুস সাদেক সরকারের মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল মঙ্গলবার সকালে বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত হয়। চন্ডিপুর মডেল হাইস্কুলের আয়োজনে ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আখেরুজ্জমান জুয়েলের সভাপতিত্বে শোক সভায় বক্তব্য দেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শামসুল আলম। এছাড়াও মরহুম আবদুস সাদেক সরকারের কর্মময় জীবনের উপর আলোকপাত করে বক্তব্য দেন, পীরগাছা প্রেসক্লাবের সাবেক সভাপতি এম খোরশেদ আলম, কমিটির সদস্য আমান উল্লাহ, সহকারি প্রধান শিক্ষক আকবার হোসেন, সমাজ সেবক নরুন্নবী মিয়া, নুর আলম, শিক্ষক ফারুক হোসেন, মাওলানা ইউনুছ আলী প্রমুখ। উল্লেখ্য, গত ২২ আগস্ট বার্ধক্যজনিত কারণে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন আবদুস সাদেক সরকার।