সোনালী ব্যাংকের আয়োজনে পাবনার চাটমোহরে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুদান বিতরণ করা হয়।
অনুদান বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের চাটমোহর শাখা ব্যবস্থাপক মাহমুদ-উন-নবী। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সৈকত ইসলাম। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান ইছাহাক আলী মানিক,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামীম এহসান,নিমাইচড়া ইউপি চেয়ারম্যান প্রকৌশলী কামরুজ্জামান খোকন প্রমূখ উপস্থিত ছিলেন। উপজেলার মোট ৪৫ জনকে ৯০ হাজার টাকার আর্থিক অনুদান বিতরণ করা হয়।
চলমান করোনাভাইরাস সংকট মোকাবেলায় ব্যাংক সমূহের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের আওতায় কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশে আর্থিক অনুদান বিতরণ হয়েছে।