পাবনার চাটমোহরে দুস্থ ও দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা পিসিডি। মঙ্গলবার (৩১ আগষ্ট) সকালে চাটমোহর সরকারি কলেজ প্রাঙ্গনে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন,পিসিডির নির্বাহী পরিচালক আলহাজ¦ মো.শফিকুল আলম। অতিথি ছিলেন থানার কর্মকর্তা ইনচার্জ মুহাম্মদ আনোয়ার হোসেন,পৌর আ.লীগের সভাপতি ও পৌরসভার কাউন্সিলর মো.নাজিম উদ্দিন মিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল। এ সময় পিসিডির এরিয়া ম্যানেজার মো.হাশেম আলী,পিও আ.গণি,পৌরসভার কাউন্সিলর ওছিম উদ্দিন,কাউন্সিলর কামরুল হাসান মিন্টু,কাউন্সিলর কামরুন্নাহার প্রমূখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পৌর এলাকার ২শ’ দরিদ্র ও দুস্থ নারী-পুরুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।