দেবহাটা পল্লীতে শত্রুতামূলক পাকা ঘরের দেয়াল ভাঙচুরের বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। লিখিত অভিযোগটি দায়ের করেছেন দেবহাটা উপজেলার নারিকেলি (সখিপুর) গ্রামের মৃত হাজারী ঢালীর ছেলে ফজলু ঢালী (৫২)। অভিযোগ মতে জানা গেছে, বাদী ফজলু ঢালীর কোবালাকৃত জমিতে দীর্ঘদিন ইটের গাথুনি দিয়ে ভোগ দখল করে আসছে। বিবাদী নারিকেলি (সখিপুর) গ্রামের মোহাম্মাদ আলী ঢালীর ছেলে মহিদুল ঢালী (৩০) শত্রুতামূলকভাবে তাকে ক্ষতিসাধনের চেষ্টা করে আসছে। বাদী তার ঘরের ইটের গাথুনীর উপরে রান্না ঘর করার কয়েকটি ইটের গাথুনি দেয়। ইং ৩১/০৮/২০২১ তারিখে সকাল ১১ টার দিকে বিবাদী মহিদুল ওই ইটের গাথুনি ভেঙ্গে দিয়ে অনুমান ২০ হাজার টাকার ক্ষতিসাধন করেছেন বাদী তার অভিযোগে জানিয়েছেন। ওসি বিপ্লব কুমার সাহা জানান, অভিযোগটি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।