কয়রা উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। গত রোববার বেলা ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস এম আলাউদ্দিন আহমদের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান এ্যাড কোমলেশ চন্দ্র সানা, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মুস্তাইন বিল্যাহ,কয়রা সদর ইউপি চেয়ারম্যান মোহাঃ হুমায়ুন কবির,কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ রিয়াছাদ আলী, মৎস্য ব্যবসায়ী আকবার হোসেন, মৎস্য চাষী গাজী সাইফুল ইসলাম প্রমুখ। অপর দিকে জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে উপজেলা অফিসের উদ্যোগে মৎস্য ব্যবসায়ী ও মৎস্য চাষীদের সাথে এক মত বিনিময় সভা সোমবার সকাল ১০ টায় গড়িয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস এম আলাউদ্দিন আহমদের সভাপতিত্বে মত বিনিময় সভায় বক্তব্য রাখেন সাসটেইনেবল কোষ্টাল মেরিন ফিসারিজ প্রকল্প কোমেেপানন্ট প্রকল্পের উপজেলা সমন্বয়কারি মোঃ গিয়াস উদ্দিন, মেরিন কর্মকর্তা বিদুৎ বিশ্বাস, ইউপি সদস্য হরেন্দ্রনাথ সরকার, মৎস্য চাষী সাইফুল আলম প্রমুখ। মত বিনময় সভায় মৎস্য ব্যবসায়ী ও মৎস্য চাষীরা উপস্থিত ছিলেন।