খুলনার পাইকগাছায় চিংড়ী ঘের ব্যবসায়ী রাজীব রায়কে প্রকাশ্য হত্যার হুমকির অভিযোগ। এ ব্যাপারে ঐ ব্যবসায়ী থানায় সাধারন ডায়েরী করেছেন, যার নং ১৬৫৪। অভিযোগে জানাযায়, উপজেলার লতা ইউনিয়নের গদারডাঙ্গা গ্রামের প্রশান্ত রায়ের ছেলে রাজীব রায়ের সাথে একই এলাকার পুটিমারী গ্রামের দেব বিশ্বাসের ছেলে মৃগাঙ্ক বিশ্বাস ও শ্রীপদ বিশ্বাসের ছেলে দিপায়ন বিশ্বাসের পূর্ব শত্রুতা চলে আসছিলো। ২৮ আগস্ট শনিবার রাতে রাজীব রায়ের গদারডাঙ্গা লিজ ঘেরে গিয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে এর প্রতিবাদ করলে তাকে প্রকাশ্য হত্যার হুমকি দেয়। এছাড়াও মৃগাঙ্ক বিশ্বাসের বিরুদ্ধে ২০১৭ সালে ১৬ অক্টোবর পুটিমারী সুধাংশু মন্ডলের ছেলে শামুকপোতা বাজারের ব্যবসায়ী মিহির কান্তি মন্ডলের কাছে ১ লক্ষ টাকা চাঁদা দাবী করে। চাঁদা দিতে অস্বীকার করায় তার দোকানে ঢুকে মারপিট করে এবং দোকান ভাংচুর করে ক্যাশে থাকা টাকা নিয়ে যায়। এ ঘটনায় বিনয় কৃষ্ণ মন্ডল বাদী হয়ে ১৭/১০/১৭ তারিখ থানায় মামলা করে, যার নং ৪২৬/১৭। ২০২১ সালের ৪আগষ্ট ভোর রাতে পুটিমারী আশ্রয়ণ প্রকল্পের সমবায় ভিত্তিক অফিস ঘর জোর পূর্বক দখল করে নেয় এ ঘটনায় আশ্রয়ণ প্রকল্পের অধিবাসী উদয় সানা ও পরিমল মন্ডল ৫ আগস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন। এ ব্যাপারে মৃগাঙ্ক বিশ্বাস বলেল, এ সবের কিছুই জানিনা, সব মিথ্যা। আমি সাবেক ইউপি চেয়ারম্যান কাজল বিশ্বাস সহ বর্তমান এমপি দল করি বলে বিপদে ফেলার জন্য এসব করা হয়েছে।