নাটোরের বড়াইগ্রামে পুকুরের পানিতে ডুবে জনি হোসেন (০৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার জোনাইল ইউনিয়নের কুশমাইল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জনি কুশমাইল গ্রামের এনায়েত হোসেনের ছেলে।
জোনাইল ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হক জানান, সোমবার সকালে জনি বাড়ির পাশে খেলাধুলা করছিল। বেশ কিছু সময় দেখতে না পেয়ে একপর্যায়ে তার মা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পাড়ে তার পায়ের স্যান্ডেল দেখতে পেয়ে এগিয়ে গিয়ে পানিতে তার ভাসমান লাশ দেখতে পান। পরে স্বজনরা পানিতে নেমে লাশটি উদ্ধার করেন।
বড়াইগ্রাম থানার ওসি নজরুল ইসলাম মৃধা বলেন, অভিভাবকের লিখিত আবেদনের ভিত্তিতে ময়না তদন্ত ছাড়াই শিশুটির লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।