রাজশাহীর বাঘায় লক্ষাধিক টাকার হেরোইনসহ সীমা বেগম (৩৩) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৯ আগষ্ট) রাত ১০টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সীমা উপজেলার চকছাতারী গ্রামের হাসান আলীর স্ত্রী।
জানা যায়, সীমা খাতুনের সিরাজগঞ্জের শাজাদপুরে বিয়ে হলেও স্বামী-স্ত্রী বাঘা উপজেলার চকছাতারী গ্রামে ঘর জামাই থেকে সু-কৌশলে মাদক ব্যবসা করেন। সীমা বেগম একজন চিহ্নিত নারী মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন থেকে গোপনে মাদক ব্যবসা করে আসছে। গোপন তথ্যের মাধ্যমে রোববার রাত সাড়ে ১০টার দিকে তার বাড়িতে অভিযান চালিয়ে ২৭ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করে। উদ্ধারকৃত হেরোইনের মূল্য লক্ষাধিক টাকা বলে পুলিশ নিশ্চিত করেন।
বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, সীমা দীর্ঘদিন থেকে কৌশলে ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা ও হেরোইনের ব্যবসা করছিল। এমন তথ্যেও ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। তথ্যে আরও জানা গেছে সীমা মাদক ব্যবসার করে ফ্লাট বাড়ি, দুইটা ট্রাক ও ১২ বিঘা জমি ক্রয় করেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।