সাতক্ষীরার কলারোয়া সীমান্তে ৮টি সোনার বারসহ বিল্লাল হোসেন (৩৬) নামের এক যুবক আটক হয়েছে। সে সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা গ্রামের মৃত আমির আলী সরদারের ছেলে। এ সময় তার কাছ থেকে ৫৮ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৮০ ভরি সোনার বার উদ্ধার করা হয়। বিজিবি সাতক্ষীরা ৩৩ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ বলেন- রোববার (২৯আগস্ট) বেলা ১০ টার দিকে সদর উপজেলার তলুইগাছা বিওপির নায়েক মোঃ আহসান হাবীব এর নেতৃত্বে একটি টহল দল ভবানীপুর ঋষিপাড়া ওয়াবদা ভেড়িবাধ এর উপর অভিযান পরিচালনা করেন। এ সময় বিল্লাল হোসেনকে ওই সোনাসহ হাতে নাতে আটক করা হয়। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।