রাজশাহীর চারঘাট-বাঘার সাংসদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ¦ শাহরিয়ার আলম বলেছেন, প্রকৌশলী, সুপারভাইজার কিংবা যারা উন্নয়ন কাজ তত্ত্বাবধায়কের দায়িত্বে আছেন তাদেরকে যেকোনো মূল্যে কাজের মান নিশ্চিত করতে হবে। এক রাস্তা কয়েক বছর পর পুনরায় নির্মাণ করা যাবেনা। বরং সে টাকা দিয়ে অন্য আরেকটা নতুন রাস্তা নির্মাণ করতে হবে। এজন্য কাজগুলো যেনো মানসম্মত হয় সেদিকে সবার নজর রাখতে হবে। জনগনের একটি টাকাও অপচয় করা যাবেনা।
রোববার চারঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১০ টি রাস্তা ও ১৫ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর এবং নতুন ভবন উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, এটি শোকের মাস। এ মাসে আমরা জাতির পিতা ও তাঁর স্ত্রী-পুত্র সহ পরিবারের ১৭ জন সদস্যকে হারিয়েছিলাম। জাতির পিতার স্বপ্ন ছিল এই দেশকে সোনার বাংলা গড়ার। বঙ্গবন্ধুর আতœা তখনই শান্তি পাবে, যখন দেশের ১৬ কোটি মানুষের মুখে হাসিফুটবে। আজ শত বাধা বিপত্তি পেরিয়ে তার স্বপ্ন বাস্তবায়ন করতে নিরলস ভাবে পরিশ্রম করে যাচ্ছেন তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা।
১৫ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন ও উদ্বোধনকালে তিনি বলেন, জাতীর পিতা ২৬ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারী করেছিলেন। আর তার কন্যা জননেত্রী শেখ হাসিনা সারা দেশে ৪০ হাজার প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারি করণ করেছেন। আমার বিশ্বাস এই মুহুর্তে দেশে কোন বে- সরকারী প্রাথমিক বিদ্যালয় নেই। কারণ এই সরকার প্রাথমিক শিক্ষাকে যুগ উপযোগী করতে চান।
তিনি বলেন, ইতোমধ্যে আমরা দেশের ১৫ ভাগ মানুষকে টিকা দিতে সক্ষম হয়েছি।মাননীয় প্রধানমন্ত্রীর পরিকল্পনা রয়েছে, এখন থেকে প্রতিমাসে দেড় থেকে দুই কোটি মানুষকে টিকা দেয়ার ব্যবস্থা করা হবে। সবশেষে তিনি জনগনকে বৈশিক করোনাকালীন সময়ে স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রতিনিয়ত মাস্ক পরার আহবান জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সামিরার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, চারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফকরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূূূমি) নিয়তি রানী কৈরী,
উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন, পৌর মেয়র একরামুল হক, উপজেলা প্রকৌশলী নুরুল ইসলাম, চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন কর্মকর্তা ও আ’লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উপজেলা প্রকৌশলী অধিদপ্তর সূত্রে জানা গেছে, রোববার দিনব্যাপী চারঘাটে মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী যে সকল উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তর ও শুভ উদ্বোধন করেন তার নির্মাণ ব্যয় ১৮ কোটি ৭০ কোটি লক্ষ টাকা।