রংপুরের পীরগঞ্জে প্রেমের টানে ৫ম শ্রেণীর এক ছাত্রী প্রেমিকের সাথে অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে। সে জাতিতে হিন্দু। এতে বাঁধ সেধেছে বেরসিক পুলিশ। গতকাল রোববার ওই স্কুল ছাত্রীকে পুলিশ উদ্ধার করলেও প্রেমিক এখনও লাপাত্তা। পুলিশ জানায়,বড় আলমপুর ইউনিয়নের ষোলঘরিয়া সন্নাসীর বাজার এলাকার মৃত শাহানুর ইসলামের পুত্র কাঠ মিস্ত্রি নব-বিবাহিত শাফিউল ইসলাম (২২)এর সাথে পার্শ্ববর্তী রায়পুর ইউনিয়নের রায়পুর বাজার এলাকার ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রীর মোবাইল ফোনের সুত্র ধরে ৪মাস পুর্বে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত গত ২৬ আগস্ট সকালে ওই স্কুলছাত্রী বাড়ি থেকে বাজারে যাবার নাম করে প্রেমিক শাফিউল ইসলামের হাত ধরে অজানার উদ্দেশ্যে পাড়ি জমায়। বিষয়টি পীরগঞ্জ থানা পুলিশকে অবহিত করা হলে এসআই শুশীল চন্দ্র স্কুলছাত্রীকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পরে তাকে বাবার জিম্মায় দেয়া হয়। খবর লেখা পর্যন্ত এ ব্যাপারে থানায় কোন মামলা হয়নি। ওসি সরেস চন্দ্র বলেন- বিষয়টি পরে জানানো হবে।