কেশবপুরে মিথ্যা চাঁদাবাজির অভিযোগে হয়রানির প্রতিকার চেয়ে কেশবপুর কাঠালতলা ভায়া বেলতলা সড়কের ইজিবাইক চালকগণ কেশবপুর উপজেলা নির্বাহী অফিসারের বরাবর ২৫ আগস্ট প্রতিকার চেয়ে আবেদন করেছে। জানা গেছে যশোর জেলা ম্যাকসি রাইডার, চ্যামিাপয়ান থ্রি হুইলার ,হিউম্যান হলার সমিতির (রেজিঃ নংÑ ২২৩১) সম্পাদক মিজানুরি রহমান ও, সাংগঠনিক সম্পাদক সোহেল এবং প্রচার সম্পাদক ফিরোজের নামে জনৈক ওয়াদুদ বিপ্লব নামে একটি অভিযোগ করেন তাহাতে অভিযোগকারী হিসাবে যাদের নাম যুক্ত করা হয়েছে তারা ওই বিষয় সম্পর্কে কিছুই জানেন না। মিথ্যা অভিযোগের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে ২৫ আগস্ট কেশবপুর উপজেলা নির্বাহী অফিসারের বরাবর অভিযোগ করেছে কেশবপুর কাঠালতলা ভায়া বেলতলা সড়কের ইজিবাইক চালকগণদের পক্ষ থেকে আলম,সাহিদুল আবদুল আহাদ, সোহান, আতাউর সহ ২৩ জন চালক।