সাংবাদিক ও শিক্ষক নেতা আবদুর রউফ সরকারের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ মিলেছে। তিনি বর্তমানে তার নিজ বাসায় রংপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মাহফুজুর রহমানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
আব্দুর রউফ সরকার বর্তমানে লালকুঠি গার্লস স্কুল এ- কলেজের অধ্যক্ষ হিসেবে কর্মরত রয়েছেন। এ ছাড়া দৈনিক জনকণ্ঠ পত্রিকার রংপুরের নিজস্ব প্রতিবেদক এবং রংপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ পদে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) রংপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক।
ডা. মাহফুজুর রহমান জানান, নমুনা পরীক্ষা করতে দেয়ার কয়েকদিন পর শনিবার (২৮ আগস্ট) সন্ধ্যায় আবদুর রউফ সরকার করোনা আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত হন। তিনি কাশ, সর্দি, জ¦র, গলা ব্যথাসহ শারীরিক দুর্বলতায় ভুগছেন। তবে তার অবস্থা আশঙ্কাজনক নয়।