রাজশাহীর বাগমারায় পল্লী সঞ্চয় ব্যাংকের পক্ষ থেকে করোনা রোগীদের চিকিৎসায় অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে। রোববার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার নিকট অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী-৪(বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম রাব্বানী, প্রকৌশলী সানোয়ার হোসেন, মৎস্য কর্মকর্তা রবিউল করিম, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আবদুল মালেক মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক কামরুজ্জামান সহ পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।