রাজশাহীর বাগমারায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে। রোববার সকাল সাড়ে ১০ টায় উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করেন রাজশাহী-৪(বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম রাব্বানী, প্রকৌশলী সানোয়ার হোসেন, মৎস্য কর্মকর্তা রবিউল করিম, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আবদুল মালেক মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল,উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, বাগমারা প্রেসক্লাবের সভাপতি আলতাফ হোসেন মন্ডল সহ বিভিন্ন দপ্তররের প্রধান এবং জনপ্রতিনিধিগণ। জাতীয় মৎস্য সপ্তাহে দেশী প্রজাতির বিভিন্ন মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে। এদিকে জাতীয় মৎম্য সপ্তাহ উপলক্ষে উপজেলার দুইজন সফল মৎস্যচাষীকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।