ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ৩৩৩ নম্বরে কল করে পাওয়া ৫০ জনকে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। রোববার বিকালে স্থানীয় ডাকবাংলো প্রাঙ্গণে ৫০টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ করেন সমাজ কল্যাণ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি।করোনায় কর্মহীন ও অস্বচ্ছল পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপজেলা নিবার্হী কর্মকর্তা হালিমা খাতুন,উপজেলা সহকারি কমিশনার ভূমি মেহেদী হাসান শাওন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম,জনপ্রতিনিধি,আওয়ামীলীগের দলীয় নেতৃবৃন্দ ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি,এক লিটার তেল,এক কেজি লবণ,এক কেজি ডাল। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দ দেয়া ৩৩৩ নম্বরে মাত্র একটি কলেই মিলেছে ত্রাণ সামগ্রী।