দাকোপে বেসরকারী উন্নয়ন সংস্থা নবযাত্রার পক্ষ থেকে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরকে পানির ব্যাকটোরিয়া পরীক্ষার পূনাঙ্গ মেশিন হস্তান্তর করা হয়েছে।
এ উপলক্ষ্যে রোববার সকালে ওয়ার্ল্ড ভিশন নবযাত্রার দাকোপ ফিল্ড অফিসে হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নবযাত্রার দাকোপ ফিল্ড অফিস ম্যানেজার মোঃ আজিজুল হকের সভাপতিত্বে হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর খুলনা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ জামানুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্যের খুলনার নির্বাহী প্রকৌশলী মোঃ আকমল হোসেন, নির্বাহী প্রকৌশলী এলজিআর এফ,এম ইসমাইল হোসেন, দাকোপ উপজেলা সহকারী প্রকৌশলী মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ, নবযাত্রার সিনিয়র টেকনিক্যাল ম্যানেজার মোঃ ইকবাল আজাদ, নবযাত্রার ওয়াশ প্রকল্পের টেকনিক্যাল ম্যানেজার আয়াতুল্লা আল মামুন। অনুষ্ঠানে খুলনা ও স্বাতক্ষিরা অঞ্চলে নবযাত্রার কর্ম এলাকা অপর ৩টি উপজেলাকে অন লাইনে সংযুক্ত করা হয়। উল্লেখ্য দাকোপের কমিউনিটি পর্যায়ে পানির ব্যাকটেরিয়া পরীক্ষার জন্য হস্তান্তরকৃত মেশিনটি কার্যকরী ভূমিকা রাখবে।