বেশি বেশি মাছ চাষ করি,বেকারত্ব দূর করি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষে নাসিরনগরে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে। রোববার সকালে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে স্থানীয় ডাকবাংলো প্রাঙ্গণে বাক-লঙ্গণ নদীতে মাছের পোনা অবমুক্ত করেন সমাজ কল্যাণ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি। এ সময় উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ,উপজেলা নিবার্হী কর্মকর্তা হালিমা খাতুন,উপজেলা সহকারি কমিশনার ভূমি মেহেদী হাসান শাওন,উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ আল-হোসাইন,মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শুভ্র সরকারসহ সরকারি কর্মকর্তা,দলীয় নেতৃবৃন্দ,মৎস্য চাষী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।