জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ পালনের অংশ হিসাবে দাকোপ উপজেলা মৎস্য সপ্তাহ উদযাপন কমিটি সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে।“বেশি বেশি মাছ চাষ করি বেকারত্ব দূর করি” এই শ্লোগানে পালিত হচ্ছে এবারের মৎস্য সপ্তাহ।
শনিবার বেলা ১১ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সেমিনার কক্ষ্যে অনুষ্ঠিত সভায় মৎস্য সপ্তাহের তাৎপর্য তুলে ধরেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান। সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা বাদল কুমার সাহা, বিপুল কুমার দাস, দাকোপ প্রেসক্লাবের সভাপতি শিপন ভূইয়া, সাধারণ সম্পাদক শেখ মোজাফ্ফার হোসেন, যুগ্ম সম্পাদক মোঃ শামিম হোসেন, কোষাধ্যক্ষ মনিরুল ইসলাম খান, দপ্তর সম্পাদক জি এম আজম, সাবেক সভাপতি শচীন্দ্রনাথ মন্ডল, সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির, জি এম রেজা, সাংবাদিক গোবিন্দ বিশ^াস, দীপক সরদার, দীপক রায়, এস এম মামুনুর রশিদ, মজনু ফকির, পারুল বেগম প্রমুখ। সভায় বাংলাদেশ অর্থনীতিতে মৎস্য সম্পদের অবদান ও মৎস্যজীবিদের উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরা হয়। এবার মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে দাকোপে ৩৪ টি জলাশয়/পুকুরে ৪০৮ কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করার কথা তুলে ধরা হয়। সভায় দাকোপের মৎস্য সম্পদের শতভাগ ব্যবহার ও মৎস্যজীবিদের গনমাধ্যমের গঠনমূলক প্রচারনা কামনা করা হয়।