বেশী বেশী মাছ চাষ করি, বেকারত্ব দূর করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে কয়রা উপজেলা মৎস্য অফিসের আয়োজনে সপ্তাহ ব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা গতকাল ২৮ আগস্ট বেলা ১১ টায় উপজেলা মৎস্য অফিসের ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভায় সপ্তাহ ব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহের বিভিন্ন কর্মসূচি উপস্থাপন করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এসএম আলাউদ্দিন আহমেদ। মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন কয়রা সদর ইউপি চেয়ারম্যান সাংবাদিক মোহাঃ হুমায়ুন কবির, সাংবাদিক সদর উদ্দিন আহমেদ, মোস্তফা শফিকুল ইসলাম, সরদার হারুন অর রশিদ, শেখ মনিরুজ্জামান মনু, মোঃ রিয়াছাদ আলী, প্রভাষক শাহাবাজ আলী, শেখ সেরাজুদৌলা লিংকন, জিয়াউর রহমান ঝন্টু, মোঃ কামাল হোসেন ,শাহাজান আলী, আক্তারুল ইসলাম, নিতিশ কুমার সানা প্রমুখ।