গত শুক্রবার মণিরামপুরের রাজগঞ্জ কোচিং সেন্টার ভবনে যশোর জেলা ধারাভাষ্যকার ফোরামের নতুন কমিটি গঠন করা হয়েছে। আগামী এক বছরের এ কমিটিতে মাসুম রেজা তুষার সভাপতি এবং কামরুজ্জামান বুলু সাধারণ সম্পাদক নির্বাচিতি হয়েছেন।
২৬ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্যরা হলেন- সহসভাপতি শাহীন আলম, সোহেল রানা, যুগ্ম সাধারন সম্পাদক সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক শামিম কবির রনি, সহ-সাংগঠনিক সম্পাদক শেখ রেজাউল ইসলাম, প্রচার সম্পাদক সোহাগ হাসান লিপু, দপ্তর সম্পাদক ইফতেখায়রুল পিপুল, সহ-দপ্তর সম্পাদক রমজান আলী, অর্থ বিষয়ক সম্পাদক মেহেদী হাসান, ক্রীড়া বিষয়ক সম্পাদক পলাশ ঘোষ, সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক মহির উদ্দীন মাহি। নির্বাহী সদস্য ডাঃ হাফিজুর রহমান, শফিকুল ইসলাম, শাহ্ জামাল, শামীম রেজা, তুহিন পারভেজ, সুজাত হোসেন, মঈন উদ্দীন বাবু, লক্ষণ কুমার, আবদুস সালাম, আলমগীর হোসেন ও মাষ্টার শাকিল হোসেন।
এছাড়া কমিটিতে প্রধান উপদেষ্টা মন্ডলির সদস্য হিসেবে রাখা হয়েছে জাতীয় ক্রীড়া ধারাভাষ্যকার কুমার কল্যাণ ও ডাঃ আবু রায়হান।