জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে শনিবার সকাল ১১ টায় স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা মৎস্য কমিটির সভাপতি মো. রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে “বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি” শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন। এতে মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মাজনুন্নাহার মায়া। সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি, দৈনিক ইত্তেফাক সংবাদদাতা ও দৈনিক দেশ মা সম্পাদক প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু, জ্যেষ্ঠ সহ-সভাপতি হারুন উর রশীদ, সহ-সভাপতি প্রভাষক আজিজুল হক সরকার, সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, সাংগঠনিক সম্পাদক ফিজারুল ইসলাম ভুট্টু, প্রচার সম্পাদক আল হেলাল চৌধুরী, কার্যকরী সদস্য আল মামুন চৌধুরী, মোকাররম হোসেন, সদস্য জাহাঙ্গীর আলম প্রমুখ।
সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা মাজনুন্নাহার জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেন।