খুলনা মহানগরীর খানজাহান আলী থানাধীন আটরা গিলেতলা ইউপি সদস্য ও রাজ্য - জয় রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোঃ নবিরুল ইসলাম রাজাকে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ গ্রেফতার করেছে খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।
সূত্রে জানা যায়, গতকাল রাত সাড়ে ১১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযান চালিয়ে আফিল গেট, বাইপাস সড়ক সংলগ্ন রাজ্য-জয় রেস্টুরেন্টে ও পার্টি সেন্টার থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করে খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। এ সময় প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী রাজা মেম্বরকেও মাদক আইনে গ্রেফতার করা হয়।
আটককৃত রাজা মেম্বার শিরোমণি এলাকার মৃত্যু নজরুল ইসলামের ছেলে।
সে দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য আমদানি ও কেনাবেচা চালিয়ে আসছিল।
পুলিশ সূত্রে জানা যায়, ওই রাজা মেম্বর দীর্ঘদিন যাবৎ রেষ্টুরেন্ট ব্যবসার আড়ালে মাদকের ব্যবসা করে আসছিল।
এলাকার সুবিধাবাদী, রাজনীতিক ও প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগসাজস সৃষ্টি করে সে এই মাদক স¤্রাজ্য গড়ে তুলেছিল বলে এলাকাবাসী সূত্রে জানা যায়।
খুলনা সদর, ফুলতলা, নোয়াপাড়া, দিঘলিয়াসহ দেশের দূর-দূরান্ত থেকে যুব সমাজ মাদক সেবনের ও কেনাকাটার জন্য তার রেস্টুরেন্টে আসত।
অভিযান পরিচালনাকারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনার পরিদর্শক মোঃ রিয়াজুল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে বিদেশী মদ ও বিয়ারসহ নবিরুল ইসলাম রাজা মেম্বার কে গ্রেপ্তার করা হয়।
তার কাছ থেকে প্রায় ৯ লিটার বিদেশী মদ ও বিয়ার জব্দ করা হয়।
এ ঘটনায় খানজাহান আলী থানার পুলিশ পরিদর্শক মোঃ সিরাজুল ইসলাম বাদী হয়ে খানজাহান আলী থানায় থানায় মামলা দায়ের করেন।
উক্ত রাজা মেম্বার, ফুলতলা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী নিশার স্বামী।