খুলনা মহানগরীর লবনচরা থানা দিন শেখ রাসেল ইকো পার্ক সংলগ্ন মাথাভাঙ্গা মৌজায় সাংবাদিক শরীফ আহমদ মোল্লা এবং তার ছোট ভাইয়ের স্ত্রী এ্যাড. শাহরিয়া সুলতানার ভোগ দখলীয় সম্পত্তিতে কতিপয় দুর্বৃত্তদের অনুপ্রবেশের অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী সূত্রে প্রকাশ, মাথাভাঙ্গা মৌজার বিআরএস খতিয়ান-৫৩৪,দাগ নং-৩১৫০/৩১৭২ এর মধ্যে .১৬৫০ একর সম্পত্তি বিগত ১১ বছর পূর্বে কবলা মুলে খরিদ করিয়া খাজনা পরিশোধ পূর্বক ঘেরা বেড়া দেওয়া বসতঘর নির্মান করে শান্তিপূর্ণ ভাবে ভোগদখল করে আসছে। ওই সম্পত্তির মধ্যে, ৮২৫ একর সম্পত্তি ইসলামি ব্যাংক খুলনা শাখায় দায়বদ্ধ। ওই সম্পত্তিতে বিদ্যুৎ সংযোগ সহ অন্যান্য কাজকর্ম ভুক্তভোগীদের অনুকূলে চলে আসছে। ইতোমধ্যে একটি ভূমিদস্যু মহল এই সম্পত্তি জোর জবরানে দখলের চেষ্টা চালানো হলে ভুক্তভোগী গত ১১ আগস্ট বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালত হতে ১৪৪/১৪৫ ধারার আদেশ করান। এমনকি স্থানীয় লবনচোরা থানা উভয়পক্ষকে নোটিশের মাধ্যমে অবহিত করেন এবং কেউ আইন অমান্য করলে তার বিরূদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়। কিন্তু এ সকল আইন ভেঙ্গে গত ২৭ আগস্ট গভীর রাতে সংঘবদ্ধ দলটি আকস্মিক ভাবে ভুক্তভোগির ভোগ দখলীয় সম্পত্তিতে অনুপ্রবেশ করে তিনজনকে মারপিট করে। তারা সীমানার পুরাতন কচা ও কাটাতার সম্পুর্ন ভাবে কেটে ফেলে এবং ব্যাংকের দেওয়া সাইনবোর্ডটি ভেঙ্গে যাওয়ার সময় জমির মালিককে উচ্ছেদ করবে মর্মে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে। এই ঘটনায় ওই দিন ২৭আগস্ট সকালে ভুক্তভোগী শরীফ আহমদ মোল্লা লবনচরা থানায় একটি জিডি এন্ট্রি করেছেন। উল্লেখ্য, ওই চক্রটি ওই সম্পত্তি দখলের চেষ্টা অব্যাহত রেখেছে।