ফরিদগঞ্জে ট্রাক্টরের চাপায় মামুন (৫) নামের এক শিশু নিহত হয়েছে। ২৭ আগস্ট শুক্রবার উপজেলার আমিরা বাজার মোড়ে এ দূর্ঘটনা ঘটে। নিহত মামুন রামগঞ্জ উপজেলার ৪নং ইছাপুরা ইউনিয়নের শিবপুর গ্রামের মলয়েশিয়া প্রবাসী টিটু মিয়ার একমাত্র ছেলে। সে ঘটনার দিন সকালে তার মা মুন্নি বেগমের সাথে ফরিদগঞ্জ উপজেলার ৭নং ইউনিয়নের বিষুরবন্দ গ্রামে হাজীর বাড়ী তার নানার বাড়ীতে বেড়াতে এসেছিলো।
স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, সকালে মামুন তার মায়ের সঙ্গে আমিরা বাজার থেকে হেঁটে নানার বাড়িতে ফিরছিল। রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতিতে খাজুরিয়া বাজারের দিক থেকে রূপসা বাজারের দিতে আসা বেপোরোয়া গতীর একটি ইট বোঝাই ট্রাক্টর শিশুটিকে চাপা দেয়। এতে শিশুটি মাথা থেতলে যায়। এ সময় স্থানীয়রা ঘটনাস্থল থেকে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিতে মৃতঘোষণা করে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (এসআই) নাছির উদ্দিন বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে শিশুটির মরদেহ উদ্ধার ও ঘটনারস্থল থেকে ঘাতক ট্রাক্টটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে যাওয়ার কারণে কাউকে আটক করা সম্ভব হয়নি। বিষয়টি নিয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।