শুক্রবার দুপুরে যশোর শহরের রেলস্টেশন গাড়োয়ানপট্টি থেকে নগদ টাকা ও গাঁজাসহ শিরিনা বেগম (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক শিরিনা ওই এলাকার জব্বার গাজীর স্ত্রী।
যশোর কোতোয়ালি থানার ওসি (অপারেশন) সুমন ভক্ত জানান, চিহ্নিত মাদক ব্যবসায়ী শিরিনা বেগম। এর আগে তিনি অন্তত আটবার আটক হয়েছেন। তার নামে ছয়টি মামলা রয়েছে। বেলা ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাড়ি থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দেড় কেজি গাঁজা ও নগদ এক লাখ টাকা উদ্ধার করা হয়েছে।