গত ২৪ ঘণ্টায় যশোরে আরো ২৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছে ১ জন। শুক্রবার (২৭ আগস্ট) সকালে এ তথ্য পাওয়া যায়।
হাসপাতাল সূত্রে জানা যায়, হাসপাতালের রেড জোনে শুক্রবার সকালে ভর্তি রয়েছেন ৪২ এবং ইয়েলো জোনে ২৪ জন। গত ২৪ ঘণ্টায় রেড জোনে নতুন করে ভর্তি হন পাঁচ এবং ইয়েলো জোনে আটজন।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টার থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় যশোরের ২২৯টি নমুনা পরীক্ষা করে ২৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১০ শতাংশ।