করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ ছিল রাজধানীসহ দেশের সব বিনোদন কেন্দ্র, পার্ক ও উদ্যানগুলো। করোনার প্রকোপ কমে আসায় সম্প্রতি খুলে দেয়া হয়েছে পর্যটনকেন্দ্র। কিন্তু বন্ধ ছিল চিড়িয়াখানা। টানা সাড়ে চার মাস বন্ধ থাকার পর শুক্রবার খুলছে ঢাকা ও রংপুরের চিড়িয়াখানা। খোলা থাকবে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো: ইফতেখার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।