স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দিনাজপুরের পার্বতীপুরে অস্বচ্ছল আনসার-ভিডিপি ৬০ সদস্যের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করেছে বাহিনীর উপজেলা কার্যালয়। বৃহস্পতিবার বিকেলে উপজেলা কার্যালয় চত্তরে সদস্যদের এই সহায়তা তুলে দেন আনসার-ভিডিপি কর্মকর্তা মোঃ মমিনুল ইসলাম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে এই খাদ্য সহায়তা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন, আনসার-ভিডিপির পিসি-এপিসি ও দলনেত্রীরা।