কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ, স্মরণ সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে নাটোরের বড়াইগ্রামে মহামারী করোনার ছোবলে নিহত আওয়ামী লীগ নেতা ও বনপাড়া নতুন বাজার বণিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী শরীফুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বুধবার দুপুরে এ উপলক্ষে বনপাড়া পৌর শহরের মহিষভাঙ্গায় মরহুমের নিজ বাসভবনে আয়োজিত স্মরণসভায় মরহুমের বড় ভাই বনপাড়া পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি কেএম জাকির হোসেনের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, জেলা আওয়ামী লীগের শিক্ষা সম্পাদক অধ্যক্ষ আবদুর রাজ্জাক মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) আবদুল কুদ্দুস মিয়াজী, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আতাউর রহমান আতা, গোপালপুর ইউপি চেয়ারম্যান আবদুস সালাম খান, জোনাইল ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হক, নগর ইউপি চেয়ারম্যান নীলুফার ইয়াসমিন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মরহুমের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করেন বনপাড়া ইসলামিয়া সিনিয়র মাদরাসার শিক্ষক মাওলানা আবদুল মান্নান তিরাইলী। স্মরণসভায় পৌর কাউন্সিলর, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা অংশ নেন।