উৎসবমূখর পরিবেশে ও বিপুল উৎসাহ-উদ্দীপনায় দিনাজপুর জেলা আইনজীবী সমিতির বাংলা ১৪২৮ সনের বার্ষিক নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন প্রার্থীরা। ১৫টি পদের বিপরিতে ৩ জন স্বতন্ত্র প্রার্থীসহ ২টি প্যানেল থেকে ৩৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। আগামী ৪ সেপ্টেম্বর নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
প্যানেল ২টির মধ্যে রয়েছে দূর্নীতি বিরোধী আইনজীবী ঐক্য পরিষদ মনোনিত মাজহার-সাইফুল প্যানেল ও সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদ আমিন-তহিদুল প্যানেল। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে সভাপতি পদে একজন ও সাধারণ সম্পাদক পদে দুইজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
বুধবার দুপুরে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে জেলা আইনজীবী সমিতির নির্বাচনের জন্য গঠিত নির্বাচন কমিশনের প্রধান আবুল কালাম আজাদ, নির্বাচন কমিশনার কবির বিন গোলাম চার্লি ও আয়েশা সিদ্দিকা রুমী’র নিকট প্রার্থীরা সিনিয়র আইনজীবী ও সমর্থকদের নিয়ে তাদের মনোনয়নপত্র দাখিল করেন।
বুধবার বিকেল ৩টায় দূর্নীতি বিরোধী আইনজীবী ঐক্য পরিষদ মনোনিত মাজহার-সাইফুল প্যানেলের প্রার্থীরা প্যানেলের প্রধান সমন্বয়কারী সিনিয়র আইনজীবী আবদুল হালিমকে সাথে নিয়ে তাদের মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় অন্যান্য আইনজীবী উপস্থিত ছিলেন। এই প্যানেলের প্রার্থীরা হলেন-সভাপতি পদে জেলা আইনজীবী সমিতির বর্তমান সভাপতি মোঃ মাজহারুল ইসলাম সরকার, সহ-সভাপতি পদে আবু রুশ্দ হাবিব, মোঃ ইকবাল রায়হান সোহেল, সাধারণ সম্পাদক পদে জেলা আইনজীবী সমিতির বর্তমান সাধারণ সম্পাদক হাজী মোঃ সাইফুল ইসলাম (১), সহ-সাধারণ সম্পাদক পদে অপূর্ব রায়, মোঃ শাহিনুর ইসলাম মানিক, কোষাধ্যক্ষ পদে এন এইচ মাহবুব উল হক (বাবু), শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক পদে খুরশিদা পারভীন (জলি), ধর্ম ও সমাজ কল্যাণ সম্পাদক পদে মোঃ দেলোয়ার হোসেন, গ্রন্থাগার সম্পাদক পদে তৌহিদা ইয়াসমিন (তানিন), নির্বাহী সদস্য পদে মোঃ মিজানুর রহমান (২), মোঃ জাকারিয়া হোসেন, আইরিন পারভীন, মোঃ আরিফ ইকবাল হাশ্মী ও মাসুদা বেগম।
অপরদিকে বিকেল সাড়ে ৩টায় সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদ মনোনিত আমিন-তহিদুল প্যানেলের প্রার্থীরা প্যানেলের প্রধান সমন্বয়কারী সিনিয়র আইনজীবী ইয়ামিন আহমেদকে সাথে নিয়ে তাদের মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় এই প্যানেলের অন্যান্য আইনজীবী উপস্থিত ছিলেন। এই প্যানেলের প্রার্থীরা হলেন-সভাপতি পদে জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোঃ একরামুল আমিন, সহ-সভাপতি পদে মোঃ মাহবুব হাসান চৌধুরী লিটন, মোঃ নুরুল ইসলাম (৪), সাধারণ সম্পাদক পদে সাবেক অপর সাধারণ সম্পাদক মোঃ তহিদুল হক সরকার, সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ সাইফুল ইসলাম (২), ইন্দ্রজিৎ কুমার রায় (অনিক), কোষাধ্যক্ষ পদে রনি চন্দ্র রায়, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোছাঃ সাহিমা সুলতানা (হীরা), গ্রন্থাগার সম্পাদক পদে মোঃ কামরুল হাসান (ফিদেল) ধর্ম ও সমাজ কল্যাণ সম্পাদক পদে আলহাজ¦ মোঃ মিজানুর রহমান, নির্বাহী সদস্য পদে মোঃ আবুল কালাম আজাদ (৫), মোঃ মাসুদ রানা (২), মোঃ সাদিব গোলাম বিন নাসের, মোছাঃ সাবিনা ইয়ামিন (২) ও মোঃ সাদেকুজ্জামান (সাগর)।
এছাড়া ৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন-সভাপতি পদে জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মোঃ ইউসুফ আলী (২), সাধারণ সম্পাদক পদে সিনিয়র আইনজীবী ও সমিতির সাবেক কোষাধ্যক্ষ মোঃ রিয়াজুল ইসলাম শাহ ও সিনিয়র আইনজীবী ইয়ামিন আহমেদ।
বৃহস্পতিবার বেলা ১২টায় মনোনয়নপত্র বাছাই ও একই দিন বিকেল ৫টায় বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে। ২৭ আগস্ট শুক্রবার সকাল ১০টা হতে দুপুর ২টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়। একই দিন শুক্রবার বিকেল ৫টায় বৈধ প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
রোববার বেলা ২টায় জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে প্রার্থীদের পরিচিতি সভা অনুষ্ঠিত হবে। এবং ৪ সেপ্টেম্বর শনিবার সকাল ১০টা হতে বিকেল ৩টা পর্যন্ত নির্বাচনে ভোটগ্রহণ অনষ্ঠিত হবে। নির্বাচনের পর ভোট গননা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।
দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন পরিচালনার জন্য গঠিত নির্বাচন কমিশনের প্রধানের দায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট আবুল কালাম আজাদ (৪), নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট কবির বিন গোলাম চার্লি ও অ্যাডভোকেট আয়েশা সিদ্দিকা রুমী।
উল্লেখ্য, এবারে জেলা আইনজীবী সমিতির নিবাচনে ৪৫২ জন ভোটার ভোট প্রদান করবেন।