খুলনার পাইকগাছায় পাখি বাসার জন্য গাছে গাছে মাটির পাত্র স্থাপন অব্যাহত রেখেছে পরিবেশবাদী সংগঠণ বনবিবি। পরিবেশ সুরক্ষায় পাখির গুরুত্ব অপরিসিম। তাই বন্য পাখি সুরক্ষা ও পাখির অভায়াশ্রয় গড়ে তোলার লক্ষে পাখির বাসার জন্য এ কার্যক্রম। বুধবার সকালে পরিবেশবাদি সংগঠণ বনবিবির উদ্যোগে বিভিন্ন গাছে পাখির বাসার জন্য ৫০টি মাটির পাত্র স্থাপন করা হয়েছে। মাটির মাত্র স্থাপন করার সময় উপস্থিত ছিলেন বনবিবির সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান, অবসরপ্রাপ্ত অনারারি ক্যাপ্টেন মোহন লাল দাশ, মো. নেহাল সরদার, মো. ফিরোজ সরদার, মো. শফিকুল ইসলাম, কওসার আলী গাজী ও মহাদেব দাস প্রসুখ। ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়, বোরহানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বোরহানপুর মাঠ, বাঁকা ভবানিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাড়-লী পুলিশ ক্যাম্প, গনেশের মোড়. ীবজ্ঞানী স্যার পিসি রায় এর বসতবাড়ী, আর কেবিকে হরিশ্চন্দ্র কলেজিয়েট ইনষ্টিটিশন, নতুন বাজার ও সড়কের পাশের গাছে মাটির পাত্র স্থাপন করা হয়েছে। সংগঠণের সভাপতি জানান, ২০১৬ সাল থেকে উপজেলার বিভিন্ন গ্রাম ও সরকারি প্রতিষ্ঠানে অবস্থিত বিভিন্ন গাছে পাখি বাসার জন্য মাটির পাত্র স্থাপন কার্যক্রম অব্যাহত রয়েছে। এ পর্যন্ত উপজেলার বিভিন্ন গাছে ১২ শতাধিক মাটির পাত্র স্থাপন করা হয়েছে। তবে ঝড়ে গাছের ডালপালা ভেঙ্গে প্রায় তিন শতাধিক মাটির পাত্র ভেঙ্গে গেছে। সে সকল গাছের মাটির পাত্র ভেঙ্গে গেছে সে সব গাছে পুনরায় পাখির বাসার জন্য মাটির পাত্র স্থাপন করা হচ্ছে। সেই সাথে সংগঠনটি পাখির আবাসস্থল নিরাপদ ও পাখিদের বিচরণস্থল সংরক্ষণে সকলের সহযোগীতা কামনা করেন।