খুলনার পাইকগাছার পৌর সভায় প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের অভিযোগে পুলিশ মমিন গাজী (৪৫) গ্রেফতার করেছেন। গাড়ীর শ্রমিক মমিন উপজেলার গদাইপুরের চরমোলাই গ্রামের মৃতঃ আদম গাজীর ছেলে। ঘটনায় ধর্ষিতার মা বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা করেছেন। থানায় দায়ের করা মামলা সূত্রে জানাগেছে, মঙ্গলবার রাতে পৌরসভার ৯ নং ওয়ার্ডের শিববাড়ী (পলিটেকনিক কলেজের পার্শ্বে) মৃতঃ কফিল মোড়লের মানসিক বিকারগ্রস্থ মেয়ে (ভিকটিম) বসতবাড়ির খোলা বারান্দায় ঘুমিয়ে ছিল। বৃদ্ধ মা ভানু বিবি (৭০) ছিল ঘরের মধ্যে। রাত সাড়ে ১২টার দিকে বাস শ্রমিক মমিন ঘরের বারান্দায় উঠে প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ করে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ মমিনকে আটক করে থানা হেফাজতে নেন। তদন্তকারী কর্মকর্তা এসআই তাকবীর হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মমিন বিকাগ্রস্থ এ নারীকে কয়েক বার ধর্ষণ করেছেন বলে স্বীকার করেন। সে আরোও স্বীকার করেন আমি ইতোপূর্বে ইনজেকশন নিয়ে বন্ধান্ত হয়েছি। এ ঘটনায় বুধবার ধর্ষিতার মা ভানু বিবি বাদী হয়ে মমিনের বিরুদ্ধে নারী-শিশু নির্যাতন দমন আইনের ৯ (১) ধারায় থানায় মামলা করেছেন, যার নং-৩৪। এ বিষয়ে ওসি মো. এজাজ শফী জানান, নারী পুলিশের দ্বারা ভিকটিমকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি ও পরে আইনানুগ মেডিকেল বা ধর্ষণ পরীক্ষার জন্য খুমেক হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে।