পাবনার সুজানগরে মুজিববর্ষ উপলক্ষে করোনায় ক্ষতিগ্রস্ত আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলা চত্বর থেকে উপজেলা আনসার ও ভিডিপি অফিসের উদ্যোগে উপজেলার ৬০জন আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঐ খাদ্যসামগ্রী বিতরণ করেন উপজেলা ভারপ্রাপ্ত আনসার ও ভিডিপি কর্মকর্তা রোকেয়া খাতুন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপি সদস্যদের কোম্পানি কমান্ডার লিটন হোসেন, তাঁতীবন্দ ইউনিয়ন দলপতি মতিউর রহমান তাহের, সুজানগর পৌরসভার ওয়ার্ড দলপতি জিহাদ হোসেন ও সাতবাড়ীয়া ইউনিয়ন ওয়ার্ড দলনেত্রী সুবর্ণা মোস্তফা বর্ণা।