স্পেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় একটি লবণাক্ত হ্রদে টনে টনে মৃত মাছ ভেসে উঠেছে। বিপুল সংখ্যক মাছ মারা যাওয়ার জন্য গরম আবহাওয়াকে দায়ী করেছে স্থানীয় সরকার। দক্ষিণ মূর্শিয়ার মের মেনোর নামের হ্রদটিতে এত মাছের মৃত্যুর ঘটনায় উদ্বেগে স্থানীয় বাসিন্দা এবং পরিবেশবিদরা। প্রশাসন গরম আবহাওয়াকে দায়ী করলেও পরিবেশবিদরা বলছেন, কৃষিকাজের কারণে হওয়া দূষণে পানির গুণগত মান নষ্ট হয়ে হ্রদের মাছ প্রাণ হারাচ্ছে। পরিবেশ দূষণের কারণে ক্রমেই হ্রদটির অবস্থা অবনতির দিকে যাচ্ছে। বিভিন্ন পরিবেশবাদী সংস্থা থেকে মের মেনোর হ্রদকে দুর্যোগ এলাকা হিসেবে ঘোষণার দাবি উঠেছ। কেন্দ্রীয় সরকার বিষয়টি বিবেচনা করছে। এদিকে ২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত কয়েক দফায় এভাবে মাছের মৃত্যুতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে বিক্ষোভ করছেন স্থানীয় বাসিন্দারা।