যশোরের শিল্প ও বাণিজ্য শহর নওয়াপাড়ায় ভৈরব নদে নির্মিত ওয়াকওয়ে ব্যবহারে নওয়াপাড়া পৌর কর্তৃপক্ষ সতর্কতা জারি করেছে। পৌর মেয়র সুশান্ত কুমার দাস শান্ত স্বাক্ষরিত ২০২০-২০২১/ ৭৫৯ (০৭) নং স্মারকে সতর্কতার বিষয়ে উল্লেখ করা হয়েছে, ওয়াকওয়ের পাশে নির্মিত বৈধ বা অবৈধ নি¤œমানের জেটি নির্মাণ বা জেটি মেরামতের সময় ওয়াকওয়ের সিসি ব্লক সরিয়ে ফেলা হচ্ছে বা অদক্ষ শ্রমিকের মাধ্যমে পুনস্থাপনের ফলে ওয়াকওয়ে ক্ষতিগ্রস্থ হচ্ছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় উল্লেখ্য এই ব্যয়বহুল ওয়াকওয়েটি নওয়াপাড়া পৌরসভা তথা আপামোর জনসাধারণের চিত্ত বিনোদনের জন্য বিশ্ব ব্যাংকের অর্থায়নে নির্মাণ করা হয়েছে। ব্যবসায়িক কোন কারণে এটি ভেঙ্গে নদীগর্ভে বিলীন হতে পারে না। মাঝে মাঝে ওয়াকওয়েটির সার্বিক অবস্থা বিশ্ব ব্যাংকে জানাতে হয়। এহেন অবস্থায় ওয়াকওয়ে ব্যবহারকারী ব্যবসায়ী প্রতিষ্ঠানসমূহকে অতি সতর্কতার সহিত এই ওয়াকওয়ে ব্যবহার করতে হবে। ওয়াকওয়ে ব্যবহারের ফলে কোন প্রকার ক্ষয়ক্ষতি হলে ক্ষতিগ্রস্থ এলাকার ঘাট মালিককে দ্বায়ভার গ্রহণসহ সকল প্রকার ক্ষয়ক্ষতি অর্থাৎ ওয়াকওয়ে পূননির্মাণ বা আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। অন্যথায় এ বিষয়ে প্রশাসনের সহযোগিতা নেওয়া হবে। প্রত্যেক ঘাট মালিক বা ব্যবসায়ীকে অতি সতর্কতার সহিত ওয়াকওয়ে ব্যবহারের জন্য অনুরোধ করা হয়েছে।