দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে জংশনের ইয়ার্ড থেকে কিশোরের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পার্বতীপুর রেল থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। বুধবার সকালে নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে রেলওয়ে থানা পুলিশ। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পরনে ছিল জিন্সের প্যান্ট ও চেক সার্ট। তবে কিশোরের পরিচয় পাওয়া যায়নি। সকালে সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশের পুলিশ সুপার সিদ্দিকী তানঞ্জিলুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পার্বতীপুর রেলওয়ে থানার (ওসি) আব্দুল্লাহ আল-মামুন জানান, ধারনা করা হচ্ছে কিশোরকে অন্য কোথাও হত্যা করে লাশ ফেলে রেখে গেছেন দূর্বৃত্তরা রেল স্টেশনের দক্ষিন দিকে হলদীবাড়ী রেলওয়ে কলোনি ইয়ার্ডে। কিশোরের পরিচয় ও হত্যাকান্ডের ঘটনা উদঘাটনে কাজ করছে পুলিশ।