দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাক চাপায় কলা ব্যবসায়ী নুর ইসলাম বুলুর ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ দূর্ঘটনাটি দিনাজপুর- পার্বতীপুর আঞ্চলিক সড়কের উপজেলার আব্দুলপুর ইউনিয়নের লালদিঘী নামক গতকাল ২৫ আগস্ট বুধবার দুপুর ২ টায় ঘটেছে। সে উপজেলার আব্দুলপুর ইউনিয়নের মামুদপুর গ্রামের গল্ডব পাড়ার আসাদুল হকের ছেলে।
প্রত্যক্ষদর্শিগণ জানান, চিরিরবন্দরের দিক হতে বাইসাইকেল যোগে বেলতলী বাজারের দিকে আসা কলা ব্যবসায়ী নুর ইসলাম বুলুকে (৩৫) পার্বতীপুর থেকে দিনাজপুর গামী বালু পরিবহনের একটি ড্রাম ট্রাক চাপা দিয়ে পালিয়ে যায়। এতে কলা ব্যবসায়ীর পুরো মাথা পিষে চুর্ণ-বিচুর্ণ হয়ে যায়। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল করে পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করে। থানার কর্মকর্তা ইনচার্জ সুব্রত কুমার সরকার জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।