দিনাজপুরের চিরিরবন্দরে ৩ জনকে গ্রেফতার করেছে র্য্যব ১৩ এর সি পি সি-১ এর সদস্যরা। গত ২৪ আগস্ট মঙ্গলবার বিকালে র্যাবের একটি দল উপজেলার ঘুঘরাতলী বাজারে এ অভিযান চালায়।
গোপন সংবাদের ভিত্তিতে র্য্যব ১৩ এর সি পি সি-১ এর সদস্যরা উপজেলার ঘুঘুরাতলী বাজারে অভিযান চালিয়ে ৩ জনকে আটক করলে তাদের কাছ থেকে ১৯৩৫ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক পরিবহনে ব্যবহার করা একটি মটরসাইকেল ও মাদক বিক্রির ৩৩ হাজার ৪৮০ টাকা উদ্ধার করেন। তাদের বিরুদ্ধে র্যাবের সার্কেল এ্যাডজুটেন্ট রবিউল ইসলাম বাদি হয়ে একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চিরিরবন্দর থানায় একটি মামলা দায়ের করেছেন।
গ্রেফতারকৃত আসামিরা হলো ফরিদপুর জেলার সদর উপজেলার বালিয়া এলাকার মৃত বেতন মিয়ার ছেলে হাবিবুর রহমান (৪৭), নওগাঁ জেলার বদলগাছি উপজেলার সরমাপুর এলাকার মৃত্যু ফজলুর রহমানের ছেলে রুবেল হোসেন (৩৪), দিনাজপুর জেলার সদর উপজেলার ঝাড়বাড়ি মাহুতপাড়া এলাকার মৃত খবির উদ্দিনের ছেলে রায়হান হিপ্পু (৩৪)
থানার কর্মকর্তা ইনচার্জ সুব্রত কুমার সরকার জানান, আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করা হয়েছে।