জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে লালপুরের দুড়দুড়ীয়া ইউনিয়নে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, লালপুর উপজেলার আড়বাব ইউনিয়ন আওয়ামী লীগের একাংশের আয়োজনে মঙ্গলবার (২৪ আগস্ট) বিকেলে দুড়দুড়ীয়া বাজার চত্বরে দুড়দুড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের একাংশের সভাপতি তোফাজ্জল হোসেন তোফার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান পলাশের সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও দোয়া মাহ্ফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোর-১ (লালপুর- বাগাতীপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি ইস্কেন্দার মির্জা, বীর মুক্তিযোদ্ধা আজবার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আসম মাহমুদুল হক মুকুল, গোলাম কাউছার, আলাউদ্দিন আলাল, সাংগঠনিক সম্পাদক খায়রুল বাসার ভাদু, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনিসুজ্জামান বাবু, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর আলম, সদস্য ফিরোজ আল হক ভূঁইয়া, দুড়দুড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি নায়েব উদ্দীন মালিথা, জেলা তাঁতী লীগের সহ সভাপতি আলতাফ হোসেন কুটি, উপজেলা যুবলীগ সভাপতি মিজানুর রহমান মিন্টু, ঈশ্বরদী ইউনিয়ন আওয়ামী লীগের একাংশের সাধারণ সম্পাদক সোহেল রানা কনক,
লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের একাংশের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা প্রমুখ।
এছাড়াও উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। শেষে বঙ্গবন্ধু সহ সকল শহীদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।