অতি-দরিদ্র পরিবারের অনেকটা আর্থিক চাহিদা পূরনে একটি বকনা বাছুর হতে বংশবৃদ্ধির মাধ্যমে একাধিক গরু পালন করে নিজেদের পরিবারের আর্থিক চাহিদা পুরনসহ আত্মনির্ভরশীল হওয়ার প্রত্যয়ে বকনা বাছুর প্রদান করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর দিনাজপুর এপি।
মঙ্গলবার দিনাজপুর বড় মাঠ প্রাঙ্গনে দিনাজপুর সদরের ১৭টি অতি-দরিদ্র পরিবারের মাঝে ১৭টি গরু বিতরণ করা হয়।
প্রতিটি গরুর মূল্য ২৭ হাজার টাকা। এছাড়াও চলতি অর্থবছরে এপ্রিল মাসে দিনাজপুর সদর এলাকায় মোট ২১০টি পরিবারের মাঝে একই মূল্যে বকনা বাছুর বিতরণ করা হয়।
অতি-দরিদ্র পরিবারের পরিবারের মাঝে বকনা বাছুর বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী।
বিতরনকালে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী বলেন, সংগঠনের পক্ষ থেকে যেসব উপকারভোগীদের মাঝে সহযোগিতা প্রদান করা হচ্ছে সেই উপকারভোগীরা তাদের বকনা বাছুরগুলো সঠিক যতœ নিয়ে লালন পালন করে একটি বকনা বাছুর হতে বংশবৃদ্ধির করার জন্য মানসিকতা তৈরি করতে হবে এবং একটি থেকে একাধিক গরু তৈরীর মাধ্যমে নিজ পরিবারের কিছুটা আর্থিক চাহিদা পূরণ হবে।
বিতরনের সময় দিনাজপুর এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর এপিসি ম্যানেজার অরবিন্দ সিলভেস্টার গোমেজ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শরিফুল ইসলাম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ মোঃ আলতাফ হোসেন, অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আশিক আকবর তৃষা, দিনাজপুরে এপি ওয়াল ভিশন বাংলাদেশ এর ফিল্ড টেকনিক্যাল স্পেশালিস্ট কাজল কুমার দে, টেকনিক্যাল স্পেশালিস্ট মোঃ মবিন উদ্দিন, প্রোগ্রাম কর্মকর্তা যোহন মুর্মু, ভিডিসি সদস্য মোঃ আকরাম হোসেন প্রমুখ।