নওগাঁর সাপাহারে মুিজবর্বষ উপলক্ষে অস্বচ্ছল দরিদ্র আনসার, ভিডিপি সদস্যদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়ছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের সামনে উপজেলা আনসার ও ভিডিপি ভারপ্রাপ্ত কর্মকর্তা মিসেস সাহারা বানুর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বিতরণ অনুষ্ঠানে আনসার - ভিডিপি মহাপরিচালকের পক্ষ থেকে ৬০ জন অস্বচ্ছল দরিদ্র আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে খাদ্য সহায়তা হিসেবে চাল, ডাল, ভোজ্য তেল, আলু, লবণ ও একটি করে সাবান বিতরণ করা হয়। ওই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনসার ও ভিডিপি সদস্যদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা এলজিইডি প্রকৌশলী ইমরান হোসেন, সমাজ সেবা কর্মকর্তা তৌফিকুর রহমান, যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা আব্দুল মান্নান প্রমূখ।