রাজশাহী মহানগরীতে শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়া শুরু হয়েছে। তবে যাদের বয়স ১৮ বছরের বেশি এবং সরকারি-বে সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারাই রেজিস্ট্রেশন করে এই টিকা পারছে।
এ তথ্য নিশ্চিত করে রাজশাহী সিভিল সার্জন ডা. কাইয়ুম তালুকদার জানান, শুধু ১৮ বছর হলেই সবাই টিকা পাবে বিষয়টি এমন নয়। শুধুমাত্র কলেজ ও বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এই টিকা প্রদানের বিষয়টি কার্যকর হয়েছে। শিক্ষার্থীদের বাইরে অন্য পেশার হলে টিকা দেওয়া হচ্ছে না। আর এই শিক্ষার্থীদের শুধুমাত্র মহানগরীর টিসার্স ট্রেনিং কলেজ (টিটিসি) টিকা কেন্দ্রেই টিকা দেওয়া হচ্ছে।
এদিকে রাজশাহী বিভাগে সোমবার (২৩ আগস্ট) মোট টিকা নিয়েছে ৬০ হাজার ৭১ ব্যক্তি। যার মধ্যে অ্যাস্ট্রাজেনেকা দ্বিতীয় ডোজ টিকা নিয়েছে ২ হাজার ৭২৫। তবে এদিন অ্যাস্ট্রাজেনেকা প্রথম ডোজের টিকা দেওয়া হয়নি। এদিন সিনোফার্মার প্রথম ডোজ টিকা নিয়েছে ৩৯ হাজার ২৫। আর একইদিন সিনোফার্মার দ্বিতীয় ডোজের ১৬ হাজার ৯১ জনকে দেওয়া হয়েছে। এছাড়াও মর্ডানার দ্বিতীয় ডোজের টিকা নিয়েছে ২ হাজার ২৩০ জন। এদিন মর্ডানার প্রথম ডোজের টিকা দেওয়া হয়নি।