পরীমণি-হেলেনা জাহাঙ্গীরসহ বেশ কয়েকজনের ১৫টি মামলার তদন্ত শেষ পর্যায়ে। ফরেনসিক রিপোর্ট পেলে এক-দেড় মাসের মধ্যে মামলাগুলো নিষ্পত্তি করা হবে বলে জানিয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান ব্যারিস্টার মাহবুবুর রহমান। মঙ্গলবার (২৪ আগস্ট) সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
সংবাদ সম্মেলনে এক গণমাধ্যম-কর্মীর প্রশ্ন করেন পরীমণির সঙ্গে প্রিমিয়ার ব্যাংকের এমডির একটি ছবি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে সে বিষয়ে তাকে কি জিজ্ঞাসাবাদ করা হয়েছে কিনা? এ সম্পর্কে (সিআইডি) প্রধান ব্যারিস্টার মাহবুবুর রহমান বলেন, মামলার তদন্তের সঙ্গে সম্পৃক্ত সবাইকে ডাকা হয়েছে। যাদের ডাকা হয় নাই তারা কেউই এই মামলার সাথে সম্পৃক্ত না। আমাদের হাতে থাকা ১৫টি মামালায় আপাতত আর কাওকে ডাকা হচ্ছে না। পরবর্তীতে যদি প্রয়োজন হয় তাদের ডাকা হবে। আর আপনি যে ব্যক্তির নাম বলেছেন তাকে ডাকা হয়নি।