নাটোরের লালপুর উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের বন্যা কবলিত ৩শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী, স্যালাইন ও ওষুধ বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের আওতায় মঙ্গলবার (২৪ আগস্ট ২০২১) সকাল থেকে দুপুর পর্যন্ত লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের রসুলপুর,দিয়াড় শংকরপুর, নওসারা সুলতানপুর ও চাকলার চর এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৩শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী, খাবার স্যালাইন ও ওষুধ বিতরণ করেন নাটোর-১ (লালপুর বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য জনাব শহিদুল ইসলাম বকুল।
এসময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাম্মী আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহ্ফুজুর রহমান, বিলমাড়ীয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু।
এছাড়াও লালপুর উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আসম মাহমুদুল হক মুকুল, আলাউদ্দিন আলাল, সাংগঠনিক সম্পাদক খায়রুল বাসার ভাদু, সদস্য ফিরোজ আল হক ভূঁইয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনিসুজ্জামান বাবু, ঈশ্বরদী ইউনিয়ন আওয়ামী লীগের একাংশের সাধারণ সম্পাদক সোহেল রানা কনক, লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের একাংশের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা, বিলমাড়ীয়া ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের একাংশের সাধারণ সম্পাদক আনিসুর রহমান, ইউপি সদস্য আনোয়ার হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।