টিম হোটেল ‘ঢাকা ইন্টারকন্টিন্টালে’ জৈব সুরক্ষা বলয়ে ঢোকার আগে করোনা টেস্ট ছিল বাধ্যতামুলক। কোনো কোনো ক্রিকেটার অবশ্য গত ২২ আগস্ট রাত থেকেই হোটেলে জৈব সুরক্ষা বলয়ে আছেন।
আজ ২৪ আগস্ট রাতের মধ্যে প্রায় সবাই হোটেলে জৈব সুরক্ষা বলয়ে অবস্থান নেবেন। বোর্ড থেকে আগে এমনটাই জানানো হয়েছে। তাহলে যুক্তরাষ্ট্র অবস্থানরত সাকিব আল হাসানের কী হবে?