আপন ভাতিজার বিয়ে ভাঙ্গাকে কেন্দ্র করে ভাতিজার হাতে চাচা হাতিম (৫৫) নিহত হবার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে রোববার রাত নয়টার দিকে পাবনা বেড়া পৌর এলাকার বাঙ্গাবাড়িয়া গ্রামে। মৃত হাতিম সোমবার বেলা এগারোটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যাবার খবর পাওয়া গেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বেড়া পৌর এলাকার ৮ নং ওয়ার্ডের বাঙ্গাবাড়িয়া গ্রামের বাতেন প্রামানিকের ছেলে সজির এর বিয়ে ঠিক হবার পর হঠাৎ কনে পক্ষ হতে বিয়েটি না করে দেয়। এতে তার আপন চাচা মৃত হাতিমের হাত আছে বলে তার ভাতিজার সন্দেহ করে। এ নিয়ে রোববার (২২ আগষ্ট) সন্ধ্যায় তারা পারিবারিক ভাবে বাড়িতেই একটি ঘরোয়া বৈঠকে বসেন। এ সময় বর সজিব উপস্থিত ছিল না কিন্তু তার দুই ভাই সুরুজ আলী (৩৪) সাকিল (৩২) সহ পরিরবারের অন্যন্যরা উপস্থিত ছিল। আলোচনার একপর্যায়ে সজিবের চাচাকে এ বিয়ে ভেঙ্গে দেওয়ার দোষারোপ করেন। এ অভিযোগ তার চাচা হাতিম আলী অস্বীকার করিলে তাদের মধ্যে দ্বন্দের সৃষ্টি হয়। একপর্যায়ে সাকিল এবং সুরুজ দুইভাই ক্ষীপ্ত হয়ে চাচার উপর লাঠিশোঠা দিয়ে অতর্কৃত হামলা চালায়। এতে সে গুরুতর আহত হয় পরে স্থানীয় ও পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসকরা তাকে পাবনা জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। ঐরাতেই পাবনা থেকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সোমবার (২৩ আগষ্ট) সকাল এগারোটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সুরুজ এবং সাকিলকে বেড়া মডেল থানা পুলিশ আটক করেছেন বলে জানা গেছে।
বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান জিজ্ঞাসাবাদের জন্য বরের দুই ভাই সাকিল এবং সুরুজকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন বলে তিনি জানান।