পাবনার ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাত সাড়ে ৭ টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি লোকমান হোসেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুর রহমান প্রধানের পরিচালনায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনাসভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. বাকি বিল্লাহ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান হাসান আরিফ প্রমুখ। আলোচনাসভা শেষে গ্রেনেড হামলায় নিহতদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।